প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

ওঁরা বন্ধু | পরমেশ্বর গাইন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
পরমেশ্বর গাইন
 
ওঁরা বন্ধু
 
দাঁড়িয়ে যাও...
সামনে জঙ্গল, ডাইনে বাঁয়ে ফুটান্ত আগ্নেয়গিরি
পিছনে দলাদলির দরাদরি
 
উপরে বজ্রাঘাতের রংমিলান্তি
এঁকেছে সহিষ্ণু মাটিতে রক্তরাগে ভোগ-ভোগান্তি
 
এখন সূর্য বিশ্রামে— মেঘেদের পাড়ায়
রৌদ্র বাতাস হয়ে গেছে কথায় কথায়
পথ জোড়া দুর্ভাবনার দীর্ঘনিঃশ্বাস
যেন সে সর্বনাশের পূর্বাভাস
 
বন্যদের আসার অপেক্ষায় দাঁড়িয়ে যাও
হিংস্র বাঘ সিংহ বুকে হাঁটা সরীসৃপ...
ওঁদের সভ্যতায় পথ চিনে নাও
জ্বেলে নাও বিশ্বাসের নিভে যাওয়া দীপ
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)