বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতাগুচ্ছ | সুভাষ মুখোপাধ্যায় | প্রস্তাব: ১৯৪০
কবিতাগুচ্ছ
সুভাষ মুখোপাধ্যায়
প্রস্তাব
: ১৯৪০
প্রভু, যদি বল অমুক রাজার সাথে লড়াই
কোনো দ্বিরুক্তি করব না; নেবো তীর ধনুক।
এমনি বেকার; মৃত্যুকে ভয় করি থোড়াই;
দেহ না চললে, চলবে তোমার কড়া চাবুক
হা-ঘরে আমরা; মুক্ত আকাশ ঘর, বাহির।
হে প্রভু; তুমিই শেখালে পৃথিবী মায়া কেবল—
তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর;
ফলে নেই লোভ; তোমার গোলায় তুলি ফসল।
হে সওদাগর, সেপাই, সান্ত্রি সব তোমার।
দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও –
তারপরে, প্রভু, বিধির করুণা আছে অপার;
জনগণমতে বিধিনিষেধের বেড়ি
পরাও।
অস্ত্র মেলেনি এতদিন; তাই ভেঁজেছি তান।
অভ্যাস ছিল তীর-ধনুকের ছেলেবেলায়৷
শত্রুপক্ষ যদি আচমকা ছোঁড়ে কামান—
বলব, ‘বৎস! সভ্যতা যেন থাকে বজায়!'
চোখ খুঁজে কোনো কোকিলের দিকে
ফেরাবো কান।
[সংগৃহীত]
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতাগুচ্ছ | সুভাষ মুখোপাধ্যায় | প্রস্তাব: ১৯৪০
সুভাষ মুখোপাধ্যায়
কোনো দ্বিরুক্তি করব না; নেবো তীর ধনুক।
এমনি বেকার; মৃত্যুকে ভয় করি থোড়াই;
হা-ঘরে আমরা; মুক্ত আকাশ ঘর, বাহির।
হে প্রভু; তুমিই শেখালে পৃথিবী মায়া কেবল—
তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর;
হে সওদাগর, সেপাই, সান্ত্রি সব তোমার।
দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও –
তারপরে, প্রভু, বিধির করুণা আছে অপার;
অস্ত্র মেলেনি এতদিন; তাই ভেঁজেছি তান।
অভ্যাস ছিল তীর-ধনুকের ছেলেবেলায়৷
শত্রুপক্ষ যদি আচমকা ছোঁড়ে কামান—
বলব, ‘বৎস! সভ্যতা যেন থাকে বজায়!'

No comments:
Post a Comment