বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতাগুচ্ছ | সুভাষ মুখোপাধ্যায় | চিরকুট
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
সুভাষ মুখোপাধ্যায়
চিরকুট
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতাগুচ্ছ | সুভাষ মুখোপাধ্যায় | চিরকুট
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
সুভাষ মুখোপাধ্যায়
"তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, গীতিনাট্যকার, অনুবাদক। বৈষম্যলাঞ্চিত দুর্দশার বিরূদ্ধে দ্রোহ ছিল তার কবিতার মূল উপদান।"
হুজুরে নিবেদন এই—
ছিটেফোঁটাও ধান নেই।
মাঠেঘাটে কপাল ফাটে
দৃষ্টি চলে যত দূর
খাল শুক্নো বিল শুক্নো
চোখের কোলে সমুদ্দুর।
হাত পাতব কার কাছে কে
গাঁয়ে সবার দশা এক
তিন সন্ধে উপোস দিয়ে
খাচ্ছি আজ বুনো শাক।
পরনে যা আছে তাতে
ঢাকা যায় না লজ্জা
ঘটি বাটি বেচেছি সব
আছে বলতে ছিল যা।
এ দুর্দিনে পাওনা আদায়
বন্ধ রাখুন, মহারাজ
ভিটেতে হাত দেয় না যেন
পাইক বরকন্দাজ।
আমরা কয়েক হাজার প্রজা
বাস করি এই মৌজায়
সবাই মিলে পথ খুঁজছি
কেমন করে বাঁচা যায়।
পেত জ্বলছে, ক্ষেত জ্বলছে
হুজুর, জেনে রাখুন
খাজনা এবার মাপ না হলে
জ্ব’লে উঠবে আগুন।
সংক্ষিপ্ত কবি
পরিচিতি
সুভাষ মুখোপাধ্যায়
সুভাষ মুখোপাধ্যায় বিংশ
শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি। কবি পরিচিতি ছাড়াও তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, গীতিনাট্যকার, অনুবাদক।
বৈষম্যলাঞ্চিত দুর্দশার বিরূদ্ধে দ্রোহ ছিল তার কবিতার মূল উপদান। আলালের ঘরের
দুলাল, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত কবিতা।

No comments:
Post a Comment