প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

নববর্ষ তবু রক্তিম আলপনা | মোঃ আব্দুল রহমান

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
মোঃ আব্দুল রহমান
 
নববর্ষ তবু রক্তিম আলপনা
 
পুরোনো ফুলে নতুন গন্ধ
ঢেউ তোলে বাতাসের কিনারে
ফুল শুকিয়ে গেলেও ঘ্রাণ কমে না।
 
নববর্ষ হলো সেই ফুল
বছরের ব্যবধানে বৃক্ষ সাজায়
দুঃখ ব্যথা আনন্দের সামগ্রীতে।
 
কিছু ফুল ঝরে পড়ে, কিছু নতুন জন্মায়
বর্ষবরণ ভীষণ কম, বিবর্ণ চটা রং
সবুজ ক্ষয়ে ক্ষয়ে লাল হয়ে যায়।
 
নতুন মুখ তবু পুরোনো মুখোশ
মনে হয় শেষের শুরু
কখনো আবার শুরুর শেষ।
 
নববর্ষ এখন বসন্তে মোড়ানো কফিন
কখনো আবার শান্তির কাফন
সময়ের ব্যবধানে শুধু রক্তিম আলপনা!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)