প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | তোমায় ভালোবাসি ব’লে

বাতায়ন/আতঙ্ক/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | তোমায় ভালোবাসি ব’লে
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রায়
 
তোমায় ভালোবাসি ব’লে
তোমায় ভালোবাসি ব’লে
তুমি বুঝি মনে ভাব,
চন্দ্রমুখ না দেখিলে তোমার
আমি বুঝি ম’রে যাব।
ঘুঘু চরবে আমার বাড়ি
উনানে জুটবে না হাঁড়ি,
বৈদ্যেতে পাবে না নাড়ি
আমি অন্তিম দশায় খাবি খাব।
এখনই ইস্তফা তবে
যা হবার তা হয়ে গেল,
তুমি যদি না ভালোবাস তো
তবে আমার বয়েই গেল।
ডাকলে তোমার পাই না সাড়া
নাই কি কেউ আর তুমি ছাড়া,
এখনো গোঁফজোড়াতে দিলে চাড়া
তোমার মতন অনেক পাব।
 
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)