প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

জিজ্ঞেস করো | তাপস মাইতি

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
তাপস মাইতি
 
জিজ্ঞেস করো
 
একদিন জিজ্ঞেস করো
শ্মশান আমার বন্ধু নাকি শত্রু
 
ক্যানেলের ভেতর দিয়ে
যেসব লাশের রক্ত নিঃশব্দে ছুটে চলেছে
তাঁদের কেউ একজন আমার স্বজন কিনা
 
বললে বিরক্ত হবো না
কেন আমি দলের কাছে ভায়ের মৃত্যু
সনাক্ত করতে ভয় পাই
 
তোমাদের দুপুরে ভোজ বাড়িতে খেয়ে
অনেক গল্প তারপর
বাড়ি ফিরে মাত্র কেন হার্ট অ্যাটাকে মরলাম
জিজ্ঞেস করো
 
জিজ্ঞেস করো আর একদিন
সব মৃত্যু কেন আমায় কাঁদায় না
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)