প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

ঝড় এলো বুঝি | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
সঙ্ঘমিত্রা দাস
 
ঝড় এলো বুঝি
 
বহুদিনের পরে সেই চৌরাস্তার মোড়ে
চৈত্রের গুমোট হাওয়ায় কপালের ঘাম মুছে
সামনে তাকিয়ে দেখি তুমি,
চোখে চোখ মিলে গেল।
হেসে জিজ্ঞেস করেছিলে 'কেমন আছ'?
যেন এক চৈতালি হাওয়ার শীতল ছোঁয়া
ভরিয়ে দিয়েছিল মন
ফড়ফড় করে উড়ে আসা পাতায়
ভালবাসার চিরকুট।
 
বলেছিলাম "ভাল আছি"।
তারপর এক দীর্ঘ নীরবতা
আমাদের মাঝে,
চারপাশের কোলাহলে হারিয়ে গেল
বহুদিনের না-বলা কথা,
গাড়ির হর্ণে চাপা পড়ে গেল
বুকের ভিতরে হাপরের শব্দ।
 
একটা বাস এসে দাঁড়াল
তুমি এগিয়ে গেলে -
আমি রয়ে গেলাম সেখানেই।
তোমার চলে যাবার মাঝেই
কালবৈশাখী ঝড় এলো বুঝি?
চারপাশ কালো করে দমকা হাওয়া
ঝড় উঠেছে আমার মনের গভীরেও!
আকাশে এক ঝলক বিদ্যুৎ চমক
নিমেষে আবার হারিয়ে গেল আকাশে।
ধুলোয় ঢেকে গেল চারপাশ,
চেয়ে রইলাম তোমার যাবার পথে
তুমি মিশে গেলে অচেনার ভীড়ে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)