বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
স্বাতী সাহা
রজনীগন্ধা
ফুল
রুদ্র যেদিন গত হয়েছিলেন
পুরো ঘরটা রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো ছিল
সবাই উঠানে বসে কাঁদছিল
সেই থেকেই এই ফুল একদম পছন্দ হয় না
যেন একটা ভয় তাড়া করে যার থেকে মুক্তি পাই না
এই ফুলের গন্ধ বাতাসে ভেসে এলে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে
যেন একটা আতঙ্ক
মনে হয় সবকিছু হারিয়ে যাচ্ছে
তবুও এই ফুল খুব সুন্দর তার সুবাস থাক বাতাসে বাতাসে
কত আনন্দ সমাগমে
আমি না হয় রইলাম একলা
প্রকৃতির থেকে একটু দূরে।

No comments:
Post a Comment