প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

রজনীগন্ধা ফুল | স্বাতী সাহা

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
স্বাতী সাহা
 
রজনীগন্ধা ফুল
 
রুদ্র যেদিন গত হয়েছিলেন পুরো ঘরটা রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো ছিল
সবাই উঠানে বসে কাঁদছিল
সেই থেকেই এই ফুল একদম পছন্দ হয় না
যেন একটা ভয় তাড়া করে যার থেকে মুক্তি পাই না
এই ফুলের গন্ধ বাতাসে ভেসে এলে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে 
যেন একটা আতঙ্ক
মনে হয় সবকিছু হারিয়ে যাচ্ছে
তবুও এই ফুল খুব সুন্দর তার সুবাস থাক বাতাসে বাতাসে
কত আনন্দ সমাগমে
আমি না হয় রইলাম একলা
প্রকৃতির থেকে একটু দূরে।
 
 

1 comment:

  1. Salil MukhopadhyayMay 12, 2026 at 9:39 AM

    অনুভবী কবিতা 👌

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)