প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | আমরা এমনি এসে ভেসে যাই

বাতায়ন/আতঙ্ক/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | আমরা এমনি এসে ভেসে যাই
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রা
 
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই,
আলোর মতন হাসির মতন,
কুসুম-গন্ধ-রাশির মতন,
হাওয়ার মতন নিশার মতন,
ঢেউয়ের মতন এসে যাই।
আমরা অরুণ-কনক-কিরণে চড়িয়া নামি,
আমরা সান্ধ্য-রবির কিরণে অস্তগামী,
আমরা শরত-ইন্দ্রধনুর পরনে,
জ্যোৎস্নার মতো অলস চরণে,
চপলার মতো চকিত চমকে,
চাহিয়া ক্ষণেক এসে যাই।
আমরা স্নিগ্ধ-কান্ত-শান্তি-শুক্তি ভরা,
আমরা আসি বটে তবু কাহারে দিই না ধরা,
আমরা শ্যামলে-শিশিরে গগনের নীলে,
গানে-সুগন্ধে-কিরণে-নিখিলে,
স্বপ্নরাজ্য হতে এসে ভেসে স্বপ্নরাজ্য দেশে যাই।
 
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)