প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, April 26, 2026

হৃদয় ভাঙার আইন | সম্পা পাল

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
সম্পা পাল
 
হৃদয় ভাঙার আইন
 
এই যেমন
চৈত্রের খাঁ খাঁ দুপুর
এখানে কোনো আইন নেই, নিরাময় নেই!
জীবন ছুটছে জলের দিকে, জল ছুটছে জলপ্রপাতের দিকে।
ঝড়ের রাতেও ঘর বাঁধছে দুটো উড়ন্ত পাখি
ভর ও ভার তো জীবনেরই দুটো দিক!
 
আয়ুনাশক গন্ধটা এখানে প্রায়শই ঘুরে বেড়ায়
ভিতু মানুষ দেয় বেপরোয়া ঝাঁপ
জাহাজটা আজও বাতিল হয়নি
শুধু বাতিল হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসছে শেষতম ঢেউ!
 
শেষ বলে এখানে কিছু নেই
শুধু হৃদয় ভাঙার আইন আমাদের কারোরই জানা নেই...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)