প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

স্মৃতি সঙ্গীত | দেবযানী ভট্টাচার্য

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
দেবযানী ভট্টাচার্য
 
স্মৃতি সঙ্গীত
 
বিরহের দেহে অনেক দাগ!
দূরত্বের যন্ত্রণা, অস্পষ্টতার সংশয়, অশ্রু বিলাপ
ব্যথা জর্জরতা, নিষেধের ভার, অকথিত সংলাপ!
এবার আমি তাঁকে ছুটি দেব,
কাঠামো থেকে সরিয়ে নেব আর্দ্রতা,
আগুনে পুড়িয়ে তাকে একতারা বানাব
ঘুঘু ডাকা দুপুরে লালমাটির প্রফুল্ল মাঠে বাজাব সংগীত
বিচ্ছেদ পোষা মানুষের দেখা পেলে বলব,
স্মৃতি সঙ্গীত গাইতে জানো পথিক?
 
 
 
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)