প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

বর্ষ বরণ | সমর আচার্য্য

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ছড়া/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | ছড়া
সমর আচার্য্য
 
বর্ষ বরণ
 
ফাগুন শেষে চৈত্র এসে
চৈতি হাওয়া বয়ে
পুরাতন সাল যাবে চলে
যাচ্ছে কানে কয়ে।
 
আসবে এবার নতুন বছর
বোশেখের হাত ধরে
নতুন নতুন সৃষ্টি সুখের
আশায় দিয়ে ভরে।
 
পুরাতনের ভুলগুলি সব
মুছে ফেলে দিয়ে
চলতে শুরু হবে আবার
নতুন ভাবনা নিয়ে।
 
গণেশ পূজা হালখাতা আর
নানান মিষ্টি খেয়ে,
বরণ করবে নববর্ষ
এসো হে বৈশাখ গেয়ে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)