প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Sunday, April 26, 2026

কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | মহাসিন্ধুর ওপার থেকে


বাতায়ন/আতঙ্ক/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাগুচ্ছ | দ্বিজেন্দ্রলাল রায় | মহাসিন্ধুর ওপার থেকে
কবি-পরিচিতি-সহ
কবিতাগুচ্ছ
দ্বিজেন্দ্রলাল রা

মহাসিন্ধুর ওপার থেকে

"গিরিশচন্দ্র ঘোষের ভক্তিবাদের যুগে তিনি ইতিহাস ও জাতীয়তাবাদী চেতনায় বাংলা নাটককে নতুন রূপ দিয়েছিলেন। তাঁর হাস্যরসের গান ও কাব্যগ্রন্থ 'আর্যগাথাপ্রথম ও দ্বিতীয় ভাগ পাঠকপ্রিয় ছিল।"


মহাসিন্ধুর ওপার থেকে
ঐ মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে,
ঐ মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে।
কে ডাকে কাতর প্রাণে, মধুর তানে
আয় চলে আয়-
ওরে আয় চলে আয়, আমার পাশে
মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে।
বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা…
বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা…
হেথা বাতাস গীতি-গন্ধভরা
চির- স্নিগ্ধ মধু-মাসে
হেথা চির-শ্যামল বসুন্ধরা
চির- জ্যোৎস্না নীল আকাশে
মহা সিন্ধুর ওপার থেকে.
কি সঙ্গীত ভেসে আসে।
কেন ভুতের বোঝা বহিস পিছে,
ভুতের বেগার খেটে মরিস মিছে,
দেখ ঐ সুধাসিন্ধু উথলিছে-
পূর্ণ ইন্দু পরকাশে|
ভুতের বোঝা ফেলে,
ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে
ঐ মহা সিন্ধুর ওপার থেকে.
কি সঙ্গীত ভেসে আসে।
কেন কারাগৃহে আছিস বন্ধ,
ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ-
কেন কারাগৃহে আছিস বন্ধ,
ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ,
ভবে সেই সে পরমানন্দ, যে আমারে ভালবাসে,
কেন ঘরের ছেলে, পরের কাছে, পড়ে আছিস পরবাসে
মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে,
ঐ মহাসিন্ধুর ওপার থেকে ।
 
দ্বিজেন্দ্রলাল রা
সংক্ষিপ্ত জীবনী:

জন্ম ও পরিবার: ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কার্তিকেয়চন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান এবং মা প্রসন্নময়ী দেবী।
কর্মজীবন: তিনি সরকারি চাকুরিজীবী ছিলেন, কিন্তু সাহিত্য ও সংগীতের প্রতি গভীর আগ্রহের কারণে নিয়মিত চর্চা চালিয়ে যেতেন।
সাহিত্য ও সংগীত: দ্বিজেন্দ্রগীতি বাংলা সংগীত জগতে বিশেষ স্থান দখল করে আছে। তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে 'আর্যগাথা' 'মন্দ্র' বিখ্যাত।
নাট্যকার দ্বিজেন্দ্রলাল: তিনি ঐতিহাসিক ও সামাজিক নাটকের জন্য বিখ্যাত। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো হলো:
ঐতিহাসিক: রাণা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত।
হাস্যরসাত্মক/সামাজিক: একঘরে, কল্কি-অবতার, পরপারে, পুনর্জন্ম।
 
মৃত্যু: ১৯১৩ সালের ১৭ মে ৫০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
সাহিত্যিক অবদান:
গিরিশচন্দ্র ঘোষের ভক্তিবাদের যুগে তিনি ইতিহাস ও জাতীয়তাবাদী চেতনায় বাংলা নাটককে নতুন রূপ দিয়েছিলেন। তাঁর হাস্যরসের গান ও কাব্যগ্রন্থ 'আর্যগাথা' প্রথম ও দ্বিতীয় ভাগ পাঠকপ্রিয় ছিল। এছাড়াও, তিনি 'ভারতবর্ষ' পত্রিকা সম্পাদনা করেছিলেন
 
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)