প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, April 8, 2026

বৈপরীত্য | সুশান্ত সেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
সুশান্ত সেন
 
বৈপরীত্য
 
কটিদেশে মেখলা পরে তিনি নাচছেন
ঘুরে ঘুরে
দর্শক সকল উচ্ছ্বসিত
নিপুণ লাস্যে তিনি নাচছেন।
সামনে দর্শকাশন সামনে আধো অন্ধকার,
উজ্জ্বল গোল আলো নর্তকীর ওপর
সেই উজ্জ্বল আলোতে তিনি
নেচে চলেছেন রাতের পর রাত
রাতের পর রাত।
 
পানশালার বিক্রি বেড়ে চলেছে
বেড়ে চলেছে বিক্রিত হয়ে যাওয়া সভ্যতা
পেগের পর পেগ সোমরস গড়িয়ে পড়ছে
খালের ধারের ময়নার ঝুপড়িতে।
 
অনন্ত ক্ষুধা নিয়ে যেখানে পাউরুটি ও চা প্রস্তুত
চার নম্বর টাওয়ারের পাঁচ নম্বর ফ্ল্যাটে
সকালের কাজ করার জন্য।
 
আজ আধ ঘণ্টা দেরি হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)