প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

গোপন প্রেম | মৌমিতা সরকার

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
মৌমিতা সরকার
 
গোপন প্রেম
 
জল ভরেছি পুণ‍্যঘটে,
কে জানে কখন আসবে বাউল বাতাস—
ফিসফিসিয়ে সংগোপনে
প্রেম জড়িয়ে?
 
মুকুলে মৌ এসেছে
গুনগুন আর গন্ধে
মাতাল হৃদয়
কিন্তু শব্দ স্নানঘরে।
 
শ্বাসপ্রশ্বাস দোল খায় শুধু
গোপন কথাটি আর রবে না গোপনে।
 
ঘুম উধাও চোখদুটো জ‍্যোৎস্নায় মাখামাখি হয়।
ছন্দের স্নিগ্ধতা প্রশান্তির ঢেউয়ে ভেসে যায়
ছন্দহীন গভীর নীরবতা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)