প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

ভুল মানুষ | মলয় সরকার

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
মলয় সরকার
 
ভুল মানুষ
 
যাদের থাকার কথা ছিল
যাদের বাঁচার কথা ছিল
তারা সব চলে গেছে, সব ফেলে চলে গেছে।
আজ শুধু ভুল মানুষেরা ভিড় করে বেঁচে আছে—
মেয়েরাও ভুল মানুষের গলায়
পলাশের মালা গেঁথে বসন্তকে ডেকেছে
আলো হঠাৎ চমকে উঠে রঙিন আর
উজ্জ্বল হয়ে উঠেছে
বাতাস ভুল করে তার গুণগান শুরু করেছে—
 
শুধু, একা আকাশ কিছুতেই ভুল করেনি—
সে মুখ ঘুরিয়েছে তার সমস্ত মেঘ নিয়ে
আকাশ জানে
ভুল মানুষেরা কখনও সত্যি মানুষ নয়
তারা শুধু সত্যি মানুষের অভিনয় করে।
 
আকাশ জানে
ধ্রুবতারা আজও উত্তর দিকেই থাকে।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)