প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

স্বচ্ছতায়? | পরমেশ্বর গাইন

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
পরমেশ্বর গাইন
 
স্বচ্ছতায়?
 
লক্ষ্য ছিল দূরে...
 
হাতের তীর নিশানায় বুঁদ
ছুটবে প্রতিবন্ধকতা ভেদ করে
হঠাৎ ছিলার হৃদয়-ছেদন বেঘোরে!
 
পুঞ্জাক্ষীর তারায় তারায় অকল্পনীয় চিত্রকল্পনা
কালান্তরে বিরামহীনে দগ্ধ-বিদগ্ধের আলোচনা-সমালোচনা
রাজপথের বাঁকেও থামল না।
 
ঝাপসা শুক্লপক্ষ, ভরা সোনালী সকালে
পরিচয় এগিয়েছে ইতিহাসে
ভাঙা ধনুক বিশ্বাসঘাতকের দলে
অজস্র ঘৃণা আর পরিহাসে।
 
ধণুর্ধর কালি ঢাকা সাদাপথে
পায়ে পায়ে বৈষম্যের সাথে...
আজও চারপাশের বিজ্ঞাপনে সজ্জনে সমাদরে
অন্তর্ঘাতে ছেঁড়া 'ছিলা' শুধু বেইমানে...
 
লক্ষ্য সেই দূরে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)