প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

অন্তহীন | রতনলাল আচার্য্য

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
রতনলাল আচার্য্য
 
অন্তহীন
 
যতদিন আত্মপরিচয় গোপন করে
যাত্রামঞ্চে অভিনয় করেছি
ততদিন ভালই ছিলাম।
অজ্ঞাতবাস কেড়ে নিতে
পারেনি আমার সব মলিনতা!
 
আমার মতো অস্থির মতির
কাছে কামসাগরে বিচরণ করাটা
ছিল একেবারেই বেমানান
মুক্তোর সন্ধানে বৃথাই
তোমার ভূগোলের সীমানায়
চক্কর খেয়েছি দিনরাত!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)