বাতায়ন/নাসির ওয়াদেন
সংখ্যা/ছড়া/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | ছড়া
দীপক রঞ্জন কর
আমার
সাধ
আমার বড় সাধ হয়
হই আকাশের ঘুড়ি,
পুব-পশ্চিম, উত্তর-দক্ষিণ
দশ দিগন্তে উড়ি।
উপর থেকে দেখে আসি
নীলু পিসিদের পাড়া,
সবুজ মাঠে দল বেঁধে
খেলা করছে কারা?
দক্ষিণ পাড়ার বিল থেকে
কারা ধরছে মাছ?
চক্র খেয়ে ছুঁয়ে আসব
মস্ত তালের গাছ।
উত্তর পাড়ের খেয়া ঘাটে
তরী সারি সারি
দূর হতে দেখব মাসির
সাজানো বাগান বাড়ি।
পূর্ব পাড়ায় মামার বাড়ি
সূর্য যেথায় ওঠে,
দেখে আসব রেলগাড়িটা
ধোঁয়া ছাড়িয়ে ছুটে।
পশ্চিমের পাহাড় চূড়ায়
খানিকটা সময় বসে,
দেখে আসব চাষি ভাইরা
মাঠ কেমনে চষে?
আমার বড় সাধ হয়
হই আকাশের ঘুড়ি,
মেঘের সাথে ভেসে ভেসে
দিগন্ত জুড়ে ঘুরি।
নাসির ওয়াদেন সংখ্যা | ছড়া
দীপক রঞ্জন কর
হই আকাশের ঘুড়ি,
দশ দিগন্তে উড়ি।
নীলু পিসিদের পাড়া,
খেলা করছে কারা?
কারা ধরছে মাছ?
মস্ত তালের গাছ।
তরী সারি সারি
দূর হতে দেখব মাসির
সাজানো বাগান বাড়ি।
সূর্য যেথায় ওঠে,
ধোঁয়া ছাড়িয়ে ছুটে।
খানিকটা সময় বসে,
মাঠ কেমনে চষে?
হই আকাশের ঘুড়ি,
দিগন্ত জুড়ে ঘুরি।

No comments:
Post a Comment