প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

নির্বোধ মন | রুচিরা সাহা

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
রুচিরা সাহা
 
নির্বোধ মন
 
রইব না সেদিন উড়ে যাব ঝোড়ো বাতাসে
মাধবীলতা, যুথিকা আমার অনুপস্থিতি মনে করাবে
আকাশে উড়ে চলা পাংশুটে মেঘেদের সাথে আমি নিঃসঙ্গ ভেসে যাব…
 
যে ছবি যত্নে গড়েছিলাম সংগোপনে,
তাহা তছনছ হলো আপন মনে
প্রভাতের পাখির কাকলিতে আনন্দে খুঁজি তাদের
আগের মতো আর দৃষ্টিগোচর হয় না।
 
মনের নীরবতার অশ্রুজলে
মুছে গেল আঙিনার ছবিগুলো
একাকী মন প্রশ্ন করে কী পেলি তুই নির্বোধ?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)