প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

কবিতাগুচ্ছ | সত্যেন্দ্রনাথ দত্ত | ঘুমের রানী

বাতায়ন/নারী না পুরুষ/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতাগুচ্ছ | সত্যেন্দ্রনাথ দত্ত | ঘুমের রানী
কবি-পরিচিতি-সহ
কবিতাগুচ্ছ
সত্যেন্দ্রনাথ দত্ত
ঘুমের রানী

"প্রথমে পারিবারিক ব্যবসায় যোগ দিলেও তা ছেড়ে পুরোপুরি সাহিত্যসাধনায় আত্মনিয়োগ করেন। ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ ও কলমগীর।"

 
দেখা হলো ঘুম নগরীর রাজকুমারীর সংগে
সন্ধ্যা বেলায় ঝাপসা ঝোপের ধারে
পরনে তার হাওয়ার কাপড় ওড়না ওড়ে অঙ্গে
দেখলে সে রূপ ভুলতে কি কেউ পারে?
চোখ দুটো তার ঢুলু ঢুলু মুখখানি তার পিঠে
আফিম ফুলের রক্তিম হার চুলে
নিশ্বাসে তার হাসনু হেনা হাস্যে মধুর ছিটে
আলগোছে সে আলগা পায়েই বুল।
এক যে আছে কুঞ্ঝটিকার দেয়াল ঘেরা কেল্লা
মৌনমুখী সেথায় নাকি থাকে
মন্ত্র পড়ে বাড়ায় কমায় জোনাক পোকার জেল্লা
মন্ত্র পড়ে চাঁদকে সে রোজ ডাকে।
তোঁত পোকাতে তাঁত বোনে তার জানলাতে দেয় পর্দা
হুতোম প্যাঁচা প্রহন হাঁকে দ্বারে
ঝর্ণাগুলি পূর্ণ চাঁদের আলোয় হয়ে জর্দা
জলতরঙ্গ বাজনা শোনায় তারে।
কালো কাঁচের আর্শিতে সে মুখ দেখে সুস্পষ্ট
আলো দেখে কালো নদীর জলে
রাজ্যেতে তার নেইকো মোটেই স্থায়ী রকম কষ্ট
স্বপন সেথায় বাড়ায় দলে দলে।
সন্ধ্যা বেলা অন্ধকারে হঠাৎ হলো দেখা
ঘুম নগরীর রাজকুমারীর সনে
মধুর হেসে সুন্দরী সে বেড়ায় একা একা
মুর্ছা হেনে বেড়ায় গো নির্জনে।
 
 
সংক্ষিপ্ত কবি-পরিচিতি
সত্যেন্দ্রনাথ দত্ত
 
বিখ্যাত বাঙালি কবি ও ছান্দসিক সত্যেন্দ্রনাথ দত্ত ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতার কাছে নিমতা গ্রামে জন্ম।
পিতা ও মাতা: রজনীনাথ দত্ত ও মহামায়া দেবী
পিতামহ: বিশিষ্ট সমাজসংস্কারক ও লেখক অক্ষয় কুমার দত্ত
 
শিক্ষা ও কর্মজীবন
শিক্ষাজীবন: কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স (১৮৯৯) এবং জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন (স্কটিশ চার্চ কলেজ) থেকে এফএ (১৯০১) পাস করেন।
পেশা: প্রথমে পারিবারিক ব্যবসায় যোগ দিলেও তা ছেড়ে পুরোপুরি সাহিত্যসাধনায় আত্মনিয়োগ করেন।
ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ ও কলমগীর।
 
সাহিত্য অবদান ও বৈশিষ্ট্য
ছন্দের জাদুকর: বাংলা শব্দকোষে নতুন ছন্দ ও সুর সৃষ্টিতে তিনি অদ্বিতীয় ছিলেন।
ভাষার বৈচিত্র্য: তিনিই প্রথম কবিতায় আরবি ও ফার্সি শব্দের নিপুণ ব্যবহার করেন।
অনুবাদ কর্ম: বিভিন্ন বিদেশি ভাষা (চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি, আরবি ইত্যাদি) থেকে অসাধারণ সব কবিতা বাংলায় অনুবাদ করেন।
 
[সংগৃহীত]
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)