বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
সুদামকৃষ্ণ মন্ডল
বৃষ্টি ভয়
বাদল
দিনে একলা ঘরে করবে খোকা খেলা
খেলনা পুতুল জড়ো করে খুঁজছে কাদার দলা।
সঙ্গে
আছে পুষি বিড়াল আরও ছানা দু'টি
"ম্যাও" শব্দে কাছে ডেকে করে খেলার জুটি।
লেখাপড়ায়
দিয়ে ফাঁকি খেলায় মেতে রয়
মায়ের বারণ শুনছে না সে হচ্ছে "ব্যাড বয়"।
পুল-কার এসে অপেক্ষা করে
সবাই যাচ্ছে স্কুলে
ভিজলে জ্বরে ভুগে যদি বৃষ্টির কারণ বলে।
এমনি
করে বর্ষা মৌসুম খোকার মনে ভয়
মেঘের ডাকে কেঁদে কয়, মরছি যেন হায়!
ছাতা
মাথায় বন্ধুরা সব আনন্দে খেলে মাতে
বৃষ্টি ভয়ে চুপটি করে খেলে ঘরের ছাতে।
বৃষ্টি
ভেজার কী যে মজা বুঝল না কোনওদিন
বর্ষা ঋতু দুঃখে বিদায় পাঠায় শরৎ দিন।
শারদীয়া
ছড়া
সুদামকৃষ্ণ মন্ডল
বৃষ্টি ভয়
খেলনা পুতুল জড়ো করে খুঁজছে কাদার দলা।
"ম্যাও" শব্দে কাছে ডেকে করে খেলার জুটি।
মায়ের বারণ শুনছে না সে হচ্ছে "ব্যাড বয়"।
ভিজলে জ্বরে ভুগে যদি বৃষ্টির কারণ বলে।
মেঘের ডাকে কেঁদে কয়, মরছি যেন হায়!
বৃষ্টি ভয়ে চুপটি করে খেলে ঘরের ছাতে।
বর্ষা ঋতু দুঃখে বিদায় পাঠায় শরৎ দিন।

No comments:
Post a Comment