প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

কাশফুলের চিঠি | মাধুরী মিত্র

বাতায়ন/শারদীয়া/গল্পাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
গল্পাণু
মাধুরী মিত্র
কাশফুলের চিঠি

"পরদিন সকালে দরজায় টোকা। বাবা। হাতে সেই খাম। চোখে জল। বলল— কাশফুলের ডাক উপেক্ষা করা যায় না, এবার পুজো একসঙ্গে।"

 
‘ধূসর সাদা কাশফুলে ছেয়ে গেছে বালুচর,
নীল আকাশে উড়ছে মেঘ স্তরে স্তরে...
দেবী তুমি আসবে বলে, শিশিরবিন্দু ঘাসে...’
 
পুজোর আর পাঁচ দিন বাকি। নদীর ধারে কাশফুলে সাদা ঢেউ। বাতাসে শিউলির গন্ধ। রোজ সন্ধ্যায় মা চিঠি লেখে বাবাকে। বাবা থাকে দূর শহরে, কাজের জন্য পুজোয় আসতে পারে না।
 
আজ খামে শুধু একটা কাশফুলের ডগা, সাথে লেখা— দেখো, শরৎ এসেছে, মা দুর্গাও আসছেন। তুমি কবে আসবে? তোমার ঘর ফাঁকা।
রাতে ঢাকের বোল ভাসে। মা চিঠিটা পোস্টবক্সে ফেলে দেয়। মনটা ভার।
 
পরদিন সকালে দরজায় টোকা। বাবা। হাতে সেই খাম। চোখে জল। বলল— কাশফুলের ডাক উপেক্ষা করা যায় না, এবার পুজো একসঙ্গে।
 

~~000~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)