বাতায়ন/শারদীয়া/রম্যরচনা/৪র্থ বর্ষ/১৬তম সংখ্যা/০৮ই আশ্বিণ, ১৪৩৩
শারদীয়া
রম্যরচনা
প্রদীপ কুমার দে
প্রেয়সীর ইচ্ছে অনিচ্ছে
ধারাবাহিক-৭
শারদীয়া
রম্যরচনা
প্রদীপ কুমার দে
প্রেয়সীর ইচ্ছে অনিচ্ছে
ধারাবাহিক-৭
"আমাকে আদর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে প্রেয়সী সাররাত খেলেছে। তপা একজন বড় খেলোয়াড়! আমি ঢ্যামনা এটা ধরতেই পারলাম না? প্রেয়সী আমাকে একেবারে শুইয়ে দিল?"
ওর হেঁয়ালি মাখানো কথায় আমার পিলে চমকায়নি ঠিকই, উপরন্তু একটা সন্দেহ মনে উঁকিঝুঁকি মারল। তখন কি জানতেম ও একেবারে খবরাখবর নিয়েই মাঠে নেমেছে, ধাক্কা খেলাম একেবারে পিচে গিয়ে, প্রেয়সী ব্যাট করছিল ঠিকই কিন্তু বল ছুঁড়ছিল অপর প্রান্তের অন্যজন আর আমি গ্যালারীতে বসে প্রধানমন্ত্রী।
-এত রাতে বাইরে?
প্রেয়সীর 'কতজন' আমায় ভাবাল। বেশিক্ষণ ভাবতে হলো না। ভোর হতেই প্রেয়সী আমাকে টেনে বীচে নিয়ে গেল। ভাবছিলাম চা খাব। বাতিল করে দিতে হল। প্রেয়সী বীচে গিয়ে দৌড়ে হারিয়ে গেল। আমি খুঁজছি, অচেনা জায়গা তার উপর অন্ধকার আছে। আবার দৌড়ে এল ও। এসেই আবদার,
-সেটা কী?
দেখলাম ভাড়া দেওয়া হচ্ছে। কয়েকজন দাঁড়িয়ে আছেন। তারই মধ্যে থেকে আমাদের পাশের বাড়ির তপা বেরিয়ে এল আর আমাকে দেখে চমকে উঠে লাফাল,
প্রেয়সী একটানে তপাকে টেনে নিল, তারপর দৌড় লাগাল, যেন প্রেমিক-প্রেমিকা ছুটে চলেছে দুনিয়া ছেড়ে।
আমাকে আদর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে প্রেয়সী সাররাত খেলেছে। তপা একজন বড় খেলোয়াড়! আমি ঢ্যামনা এটা ধরতেই পারলাম না? প্রেয়সী আমাকে একেবারে শুইয়ে দিল?
~~000~~

No comments:
Post a Comment