প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

  বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন ।...

Friday, September 18, 2026

শরৎ | যশোধরা রায়চৌধুরী

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
যশোধরা রায়চৌধুরী
শরৎ
 
পরিস্থিতি উপলব্ধির পৃষ্ঠতল
সম্যক বোধের খোপরি
খোপরির ভেতরে গোবর
গোবরের ভেতরে গুঁজে থাকা পাঁচশো টাকার নোট...
নোটের মতো উড়ুক্কু স্বভাব
ধাতব মুদ্রার মতন হালকা পাতলা ব্যয়ক্ষমতা
 
তোমরা আমাকে এমন করে দাগিয়ে দিও না
তোমরা আমার স্বরূপ এমনি করে উদ্ঘাটিত করোনা
তোমরা তো জেনে গেছ
আমি কী
আমার শিরদাঁড়া কতটা নমনীয়
 
কাশফুলের মতো দোলায়মান মেরুদণ্ডগুলি
মাঠ জুড়ে আছে। এ এক অনন্ত বিষাদ
 

2 comments:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)