প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

অজান্তে | বীরেন্দ্র নাথ মহাপাত্র

বাতায়ন/শারদীয়া/গল্পাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
গল্পাণু
বীরেন্দ্র নাথ মহাপাত্র
অজান্তে

খুকুর কাছে নিজেকে চরম অপরাধী মনে হলো। মাথা নত করে ক্ষমা চাইলে খুকু শুধু একটি কথাই বলল—“আমি জানি, ঘটনাটি সম্পূর্ণ অজান্তে ঘটেছে।” তারপর খুকু রুমাল দিয়ে আমার চোখ দুটি মুছিয়ে দিয়েছিল।

 
বেশ কিছু বছর আগে ছাত্রাবস্থায় থিয়েটারে অভিনয় করি। তাতে আমার এক সহপাঠিনী খুকুর ঘুঙুর পরে নাচের একটি দৃশ্য ছিল। সবাই ড্রেসিংরুমে পোশাক পালটানো এবং বিভিন্ন চরিত্রের রূপসজ্জার কাজে ব্যস্ত।
 
সাজঘরটি ছেলে ও মেয়েদের জন্য আলাদা—এই ধারণাটি তখনও আমার মনে আসেনি। তাই হঠাৎ বেখেয়ালে আমি নিজে সেজে খুকুর সাজঘরে ঢুকে পড়ি। অনিচ্ছাকৃতভাবে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং তার মায়ের কাছে আমাকে অনেক কটু কথা শুনতে হয়। আমি নীরবে তা মেনে নিই।
 
অভিনয় শেষে খুকুর কাছে নিজেকে চরম অপরাধী মনে হলো। মাথা নত করে ক্ষমা চাইলে খুকু শুধু একটি কথাই বলল—“আমি জানি, ঘটনাটি সম্পূর্ণ অজান্তে ঘটেছে।” তারপর খুকু রুমাল দিয়ে আমার চোখ দুটি মুছিয়ে দিয়েছিল।
 

~~000~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)