প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

বিসর্জন | শুভদীপ মাইতি

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
শুভদীপ মাইতি
বিসর্জন
 
১.
বিসর্জনের দিনে শোকে পাথর হলে তুমি।
জাতীয় সড়ক বরাবর ব্যথা পেরিয়ে দু'চোখে জন্ম নিচ্ছে প্রজাপতিরা
 
২.
কোন উষ্ণতা ছাড়াই আমি দহন বিষয়ক ফেলে রেখেছি শরীর
রাতভোর ব্যস্ত জেগে থাকে দূরপাল্লার জংশন
 
৩.
ঈশ্বরের বাগানে যখন সুগন্ধ ছড়াচ্ছে হৃদয় জারিত আতর
আমাদের শ্রমজীবী গাঁয়ে নুন ফুটছে শরীরে
 
৪.
কথা ছিল। ফিরে যাওয়ার। অপেক্ষায় জলপথ
অথচ, শরীরে ভেঙে যাচ্ছে সংক্রান্তির ঢেউ
 
৫.
যাব বলেও যাওয়া হলোনা। জেগে থাকে গমনের পথ ও দেশ।
গোপনে ভিজে যাচ্ছে ভূমিপুত্রের সুষুম্না
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)