প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

মৃত্যু ঝড় | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
মৃত্যু ঝড়
 
চারিদিকে মৃত্যু ঝড় চারিদিকে সন্ত্রাসের আগুন
তারই মাঝে যুদ্ধ যুদ্ধ খেলা
বোমার আঘাতে খুন হয় সাতবছরের শিশু
উল্লাসে মত্ত তবু অহিংস ভোটকুশলীরা
মাটি কাঁপে হৃদয় কাঁপে না
পিঁপড়েদের মেরে বাঘ ও হাতির উন্মাদনা বহুকাল দেখেনি এদেশ
চেনে না এদের, এরা কারা? এরা কি দস্যু? না...
দস্যুদের মাঝেও থাকে দামালপনা
চারিদিকে ষড়যন্ত্র ফিশফাশ গোপন রফা ঘুষখোর‌
চোরেরা অরণ্যের মর্মর অথবা জলের কল্লোল
আজ কোথায়? শেষ অশ্রুপাতে
যে মানুষ জীবনের কাছে মার খেয়ে হেরে গেছে
তার কাঁধে হাত রাখার মতো আর কেউ নেই...

 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)