প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

প্রথা | পরমেশ্বর গাইন

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
পরমেশ্বর গাইন
প্রথা
 
দাবার গুটিগুলো সরে যাচ্ছে
এগিয়ে পিছিয়ে অনন্তকাল
পাকা হাতের ইশারায়
রাজা মন্ত্রী অচল—
 
যুদ্ধ শেষ, শুরু বারবার
বোড়ে গজ ঘোড়ার বিনাশে সর্বনাশ
দুঃখ ভাবনায় হুঁশ কার?
 
দাবার ছকে নীতির বদল
বোড়ের মরণে জয়ের ফসল
কিস্তি মাত
অথচ মাটির ঘরে অনন্ত রাত।
 
দাবার গুটিগুলো সরতে সরতে
ক্রীতদাসে স্বপ্ন লিখবে চাঁদের আলোতে
তারপর আবার কিস্তি মাত
পৃথিবী জগন্নাথ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)