প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | অদৃশ্য এক নারীমুখ | নাসির ওয়াদেন

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | অদৃশ্য এক নারীমুখ | নাসির ওয়াদেন
নাসির ওয়াদেন
অদৃশ্য এক নারীমুখ
 
আয়নাটা এক গম্ভীর নদী হয়ে যায়
নারী তারই জলে করে স্নিগ্ধ সন্তরণ
প্রতিটি চারা থেকে জন্মে যে উর্বর-চাঁদ
তাতে রাতভর উচ্চারিত হয় মায়ের নাম।
 
শরমের চুল উড়ে আসে পরিযায়ী ঘরে
দরজাগুলো ডানা মেলে ওড়ে আকাশে 
হাসির লালিত অন্ধকূপ ফিরে আসে জলে
পাথর উড়ে যায় প্রজাপতির লাল ডানায়।
 
ভোর হলে দেখি কোথাও নেই সেই স্মিত-নারী
শুধু পৃথিবীর কপালে জ্বলে আকাশ-রঙের সূর্য।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)