প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | বাড়ি বিষয়ক | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | বাড়ি বিষয়ক | দেবকুমার মুখোপাধ্যায়
দেবকুমার মুখোপাধ্যায়
বাড়ি বিষয়ক
 
একটি নতুন বাড়ি কবিতার মতো—
সব কিছু ছন্দবদ্ধ, সাজানো গোছানো
যেখানে যেমনটি রাখলে সুন্দর মনে হয়
তেমনটি সজ্জিত,
খাট বিছানা, আলমারি, চেয়ার টেবিল
জানলা দরজায় পর্দা
দেয়ালের রং—
সব কিছু অনিন্দ্যশোভন।
 
আবাসিক ঘর ছেড়ে গেলে
উপেক্ষায় অবহেলায় ক্ষয়ে
কালে কালে সেই বাড়ি জরাজীর্ণ,
এদিক-ওদিক থেকে পলেস্তারা খসে,
টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে কালের নিয়মে।
তখন সে গদ্যের মতন স্পষ্টবক্তা
তার মধ্যে আর কোন ছন্দ থাকে না।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)