প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 28, 2023

প্রতারক । দেবকুমার মুখোপাধ্যায়



প্রথম বর্ষ/দ্বিতীয় সংখ্যা/১লা মে, ২০২৩

গল্পাণু
দেবকুমার মুখোপাধ্যায়

প্রতারক

বাস থেকে নেমে একটা মুখের দিকে চেয়ে চোখ আটকে গেল। রাণুদি না? একেবারে অবিকল, সেইরকম উচ্চতা, রোগা, মুখে একটা আলতো

হাসি। আমিও মুচকি হাসি আনি মুখে, যেন চিনতে পেরেছি।

- দশটা টাকা দিন তো, খুব দরকার।

চোখটা তখনও ঘুমে জড়িয়ে ছিল। তার কথায় চটক ভাঙল। তবে কি রাণুদি নয়? মন্ত্রমুগ্ধের মতো দশটা টাকা পকেট থেকে বের করে দিয়ে দিলাম।

- আর দাঁড়াবেন না, চলে যান।

বুঝতে পারলাম, ঠকে গেছি। এ-ঘটনার কথা কাউকে বলিনি। বউকেও না।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)