প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 6, 2023

কান্নাকথা | অরূপ পান্তী

প্রথম বর্ষ/তৃতীয় সংখ্যা/সাপ্তাহিকী/৬ই মে, ২০২৩

কবিতা
অরূপ পান্তী

কান্নাকথা


পৃথিবীটা ঘুরছে আর তুমি রইলে স্থির
                 একটুও বদলালে না
ওলট-পালট রাস্তা যাচ্ছে চলে দূরে
মানি, সহ্য করি! অপেক্ষা করি!
কাকে আর দোষ দেব বলো
তালুতে রেখেছি চোখের জল, যেন পদ্মপাতায়
দিনযাপন এবং দিনযাপনের খেলা।

জানি তুমি দুঃখ দেবে বলে এসেছ
দুঃখ দিলে দাও—, দুঃখ পেলে আমি লিখতে বসি
যদিও জানি! কেউ কাউকে লেখে না।

পাথরেও ফোটে ফুল
ফুলের কথা ভুলের কথা,
মরা নদীগুলি বর্ষা ফিরে পাক
ভালবাসার কুসুম প্রস্তাব নিয়ে এসেছে যে বকুল
তারও চোখে অশ্রু
কান্না ছাড়া আর কোন শব্দই দেখি না।


4 comments:

  1. দীপক বেরাMay 6, 2023 at 8:43 AM

    খুব সুন্দর কাব্যিকতা।

    ReplyDelete
  2. খুব সুন্দর

    ReplyDelete
  3. সুন্দর, স্বচ্ছ ও ভালোলাগা কবিতা।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)