প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 26, 2023

আঁচড় | অসীম ভুঁইয়া

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

কবিতা
অসীম ভুঁইয়া

আঁচড়

আশ্চর্য হয়ে ঝুলে পড়া অন্ধকারটি
বন্ধ-চোখে দৃশ্যমান হলে—
দ্য ভিঞ্চি জেগে ওঠে।
তার আঁচড়ের ক্ষিপ্রতায়
এক-একটি ধ্রুবতারার জন্ম হয়
 
জন্মের এই অদ্ভুত ধারাপথে
পৃথিবীর কক্ষরেখা সংকেত হয়ে যায়…
আলো ও অন্ধকার একই বিন্দুতে থমকে দাঁড়ায়।
 
ঠিক তখনই সমস্ত বৈপরীত্যের উৎস-গাথায়
নেমে আসে সীমান্তের আকাশ

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)