প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, September 9, 2023

টুবলুর বসন্ত বিকেল | শান্তময় গোস্বামী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

কবিতা
শান্তময় গোস্বামী

টুবলুর বসন্ত বিকেল


বসন্তের গন্ধমাখা বিকেলে
কবিতা লিখতে বসলেই...
টুবলু এসে বসে পড়ে মাঝখানে।
শীর্ণ দুটো হাত-পা ওজনদার মাথা আর
উজ্জ্বল দুটো বড় বড় চোখ, গান শুনতে চায়।
 
সকালে আদরবেলার ওম লেগে থাকে টুবলুর চোখে
লেগে থাকে এক অপাপবিদ্ধ অভিমান-ক্ষত।
নরম কাঁথায় ঢাকা থাকে অনিশ্চিত ভাগ্য দস্তখৎ।
 
শিশিরভেজা সন্ধ্যায় ঘাসে পা পড়ে না টুবলুর হুইলচেয়ারের।
সময়ের নীল আর্তনাদ স্তব্ধ হয়ে একসাথে হেসে ওর
মোহন পবিত্র চাউনিতে...
আমার বুকের না-দুধ বোঁটায় ফিনকি দেয় রক্তস্রোত
অসমর্থ হাত-পা মেলে বারবার আচমকাই ডানা মেলে
ভেজা ভেজা শব্দ-অক্ষরের বিছানায়।
 
টুবলুর বসন্ত বিকেলগুলো এখন...
নানান জিজ্ঞাসার এক অবুঝ প্রহসন!

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)