প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, September 9, 2023

ডায়াটোম ও ডায়াটোন | স্নেহাশিস মুখোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

কবিতা
স্নেহাশিস মুখোপাধ্যায়

ডায়াটোম ও ডায়াটোন ১


যখন নির্যাস তুলে ধরি,
তখন আমাকে ভয় পাও।
তারপরে ভালবাসা আসে
মন্থর জ্বলে ওঠে দ্বীপ!
 
সে তোমাকে ভালবাসে।
তুমি তার সাতদিন-ঘুমহীন।
ক্লোরোফর্ম সরে গেলে প্রথম চোখের জল
তোমাকে আবছা দেখে ভেবেছিল, আর একটা দিন।
 
দ্যাখো তো, মুখের রং ভেজা কি না!
আড়ালে কে ডেকেছিল কৈশোর?
এ তোমার কবিতা না, আমারও না,
আমাকে তোমার মতো, আর একটা মেয়ের।
 
ওর ভাল লাগে একা একা নারাজ কবিতা
মাঝে মাঝে অলসতা, তখন ওর মাঠ মনে পড়ে।
কেন যে ঘুমিয়ে পড়েছিলাম!
ও রোজ আমার আগে ঘুম থেকে ওঠে! 
 
ওকে সিঁদুরে ভাবব, না
ধানক্ষেত জুড়ে জল আসায়?
আমি মরে গেলে,
ও যদি শ্লেট-রঙা মেঘ হয়ে যায়!
 
ওর পুজো, হাড়িকাঠে ও স্তোত্রে ওরই তো দাহ!
ও তাই আগুন জ্বালে রোজ।
ছাইয়ের আগুনে ওর পা!
দ্যাখো তো, মুখের রং ভেজা কি না! 
 
নির্যাস তুলে ধরি।
ক্রমশ ভালবাসি ওর ভয়!
ও যদি ভাল না বাসে— 
এমনকি ওর লুনি মিথ্যুক ঠোঁট, 
যা সচরাচর মিথ্যে নয়!

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)