প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, September 9, 2023

রাজনীতি | উৎপলেন্দু পাল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

কবিতা
উৎপলেন্দু পাল

রাজনীতি


প্রাচীন বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে আছি 
মগডালে শকুনেরা চিন্তন বৈঠকে রত 
বারংবার আলোচনায় মতাদর্শের কথা
 
দূরের মাঠের গোরুগুলি অতশত বোঝে না
ওরা চিরকাল মাটিতে মুখ দিয়েই ঘাস খায়
মাথা তুলে মগডালের দিকে তাকায় না কখনো
 
আমি অবশ‍্য অনেক অনেকবার দেখেছি
মতাদর্শের দলিলগুলোকে গড়াগড়ি খেতে 
রাজপুরুষের টলমলে আসনের তলদেশে
 
সে খবর অবশ‍্য গোরুরা জানেনি কোনোদিন।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)