প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, September 9, 2023

সাঁকো পেরিয়ে | তুষার ভট্টাচার্য

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

কবিতা
তুষার ভট্টাচার্য

সাঁকো পেরিয়ে


টাপুরটুপুর বৃষ্টি জলের আয়না থেকে তুলে নিই প্ৰিয় শৈশবের, কৈশোরের ছবি
তারপর স্বপ্ন বিভোর আমি

কাগজের নৌকোয় চেপে চলে যাই খালবিল সাঁকো পেরিয়ে সাদা বাড়ির ঠিকানায়
সেখানে কৃষ্ণচূড়া জোছনায় ডোবা
দখিন জানালায় দীর্ঘ অপেক্ষায় দাঁড়িয়ে থাকে যে চুলখোলা কিশোরী
সে ছিল আমার অমল কৈশোরের সহচরী
ঘুম স্বপ্নের ভিতরে আমি তার শ্যামল দু'হাতে তুলে দিই
ভালবাসার পুষ্প স্তবক

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)