প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, September 9, 2023

দিনগুলি | প্রবাল গোস্বামী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

কবিতা
প্রবাল গোস্বামী

দিনগুলি


বসে আছি পশ্চিমের খোলা বারান্দায়
এক পরিচিত প্রাচীন বাতাস
সুদূর অতীত থেকে নিয়ে এল
আতর সদৃশ ঘ্রাণ-ওষধি—
 
কোথা থেকে এল জানি না
হয়তো মেসোপটেমিয়া
কিংবা আজারবাইজান
অথবা ইস্তামবুলের ভগ্ন মিনার—
 
মহাসাগর মহাদেশ পেরিয়ে
পাথরের সৌরভ অথবা ঘাসের সুবাস
কিংবা কোন পারস্য রমণীর আগুন নিঃশ্বাস
টেনে খুলে দিল বুকের কপাট—
 
নিমেষে বয়সের পোশাক পড়ল খসে
বেরিয়ে এল উদ্দাম যৌবনের হর্মপ্রাসাদ
প্রত্যাশার প্রতিহারী শীতল বাতাস
কারও প্রবেশাধিকার দিল না কোনও
 
কেবল তুমি ছাড়া—

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)