প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, September 23, 2023

ভাগশেষ | অরূপ

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতা
অরূপ

ভাগশেষ


দধীচির হাড়ে তৈরি অস্ত্র আজ নৃশংসতায় মাতে,
নরকের আগুনে পুড়ে গেছে পুরুষের অস্থি।
বিপরীত লিঙ্গ খাদক দানব দাপিয়ে বেড়াচ্ছে চারদিক;
রক্তের স্রোতে ভেসে গেছে হৃদয়,
পুরুষ পিতা আদম কেড়ে নিয়েছেন সুচেতনা।
 
এই দুনিয়া উশৃংখল, ভিডিও গেমের দুনিয়া
নিয়ন্ত্রণ অন্যের হাতে...
চাপা কান্না শোনা যায় নাটকের ক্যাথারসিসে
নায়কের হ্যামার্শিয়ার ফল ভোগে সকলেই,
ইভের মাংসের পোড়া গন্ধে মিশে থাকে ফ্রয়েডিও আনক্যানি
লিলিথের পদধ্বনি আসলে গ্রিকিয় ক্যাতাস ট্রফি!

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)