প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, September 9, 2023

বর্তমান | জয়িতা বসাক

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

কবিতাণু
জয়িতা বসাক

বর্তমান

 
এ শহরের পদে পদে চোরাবালির কবর
কত লাশ জমে আছে, বেহিসাবি খবর।

 

রক্তাক্ত সমাজ, কে নেবে তার দায়?
মৃত মুখ ভাসে রোজ আমার আয়নায়।

 

রোদের দিন শেষ, মেঘেরা বেহিসাবি
শীতই একমাত্র গন্তব্য, যেভাবেই ভাবি!

 

আরশির এপার-ওপার, যত অস্পষ্ট আর ম্লান
বুভুক্ষু নিষ্পাপ মুখে খুঁজি আমাদের সন্তান।

6 comments:



  1. অল্প কথায় দুটি পঙ্ক্তিতে সব কথা বলে ফেলা খুব শক্ত কাজ। কবি চেষ্টা করেছেন।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ জানাই।

      Delete
  2. অসাধারণ লেখনী। আন্তরিক শুভেচ্ছা রইল।

    ReplyDelete
    Replies
    1. অজস্র ধন্যবাদ

      Delete
  3. ভালো লাগলো। শুভেচ্ছা জানাই।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ আপনাকে

      Delete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)