বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০
কবিতাণু
জয়িতা বসাক
বর্তমান
১
এ শহরের পদে পদে চোরাবালির কবর
কত লাশ জমে আছে, বেহিসাবি খবর।
২
রক্তাক্ত সমাজ, কে নেবে তার দায়?
মৃত মুখ ভাসে রোজ আমার আয়নায়।
৩
রোদের দিন শেষ, মেঘেরা বেহিসাবি
শীতই একমাত্র গন্তব্য, যেভাবেই ভাবি!
৪
আরশির এপার-ওপার, যত অস্পষ্ট আর ম্লান
বুভুক্ষু নিষ্পাপ মুখে খুঁজি আমাদের সন্তান।

ReplyDeleteঅল্প কথায় দুটি পঙ্ক্তিতে সব কথা বলে ফেলা খুব শক্ত কাজ। কবি চেষ্টা করেছেন।
ধন্যবাদ জানাই।
Deleteঅসাধারণ লেখনী। আন্তরিক শুভেচ্ছা রইল।
ReplyDeleteঅজস্র ধন্যবাদ
Deleteভালো লাগলো। শুভেচ্ছা জানাই।
ReplyDeleteধন্যবাদ আপনাকে
Delete