প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | মায়ের মুখ | বিজয় শীল

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
বিজয় শীল

মায়ের মুখ


ঘাস-শিশির বৃষ্টিরাত ধুয়ে দিলে
ভোরপাখির ঠোঁটে শরৎ হাসে-খেলে
 
কাশ-শিউলি আর খুশি-খুশি ধানফুল
মায়ের মুখ আঁকে নিভৃত অন্তরালে
 
কুমোরটুলির কোন্‌ শিল্পীসাধক সে
শ্রেষ্ঠ নারীমুখ আঁকে মনের আকাশে?
 
তখন ভালবাসা হাঁটে শিশিরে
নদী মাঠঘাট শহর প্রান্তরে,
তখন মাটির পুতুলেও প্রাণ আনচান!
ঈশ্বরী-মা কেমন করে ঘরের-মা হয়ে যান!

3 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)