প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | উৎসব | সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

উৎসব


উৎসব আসে, উৎসব যায়
ফেলে আসা দিন আসে না-
ভাল লাগে আজও, তবু যেন মন
মন থেকে ভালবাসে না।

আজ নেই যেন অপেক্ষা কোনো,
আসবে না আর কেউ যে-
দমকা হাওয়ায় শুধু খেলে যায়
স্মৃতির সাগরে ঢেউ যে।
 
ফের আলো জ্বলে, সব ঝলমলে,
মনে তবু আলো জ্বলে না-
কত কথা শুনি, মনের মতন
কথা তবু কেউ বলে না!
 
ছেলেবেলা স্মৃতি, কত বিস্মৃতি
হাতছানি দেয় অতীতে-
যারা ছিল সাথে, সময়ের বাঁকে-
হারিয়েছে দ্রুত গতিতে।
 
'মা'-কে বলি ডেকে, বিষাদকে ঢেকে
সব ঘরে মাগো দিও সুখ-
পারো যদি তবে, এবার উৎসবে
উজ্জ্বল কোরো সব মুখ।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)