প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Friday, October 27, 2023

ঘরবদল | চন্দ্রশেখর ভট্টাচার্য

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
চন্দ্রশেখর ভট্টাচার্য

ঘরবদল


বসন্ত এলে কোকিলেরা কাকের বাসায় ডিম পাড়ে
গাছেরা গোপন কর্ম দেখে পাতাওয়ালা ঘাড় নাড়ে
আকাশের নীচে বোনে ষড়যন্ত্রের জাল

কোকিলেরা কু-কু ডাকে সবুজ পাতাদের আড়ে
কাক মায়ের ওম পেয়ে কোকিলেরা ওঠে বেড়ে
সময় অসহায়, কুয়াশায় ভেজা সকাল।
 
একদিন ওম পেয়ে ঠিক ফুটে যাবে কোকিলার ডিম
কাক-মা’র হৃদয় ভেঙে যায় হাহাকারী বিষাদ অসীম
বিশ্বাসঘাতক ক্ষণ হারায় সময়ের ভিড়ে
 
বাকি বিশ্ব দেখে উপেক্ষায় কোকিলের অন্তর্ঘাত
কু কু ডাকে কাক-মা’কে রক্তাক্ত করে নিরন্ধ্র রাত
কাক-কোকিলের ঘরবদল বছরে বছরে
আমাদের চেনা জানা নগরে বন্দরে
জামা, রং সুর বুলি বদলায় প্রহরে প্রহরে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)