প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | মধুপক্ষের ধোঁয়া | সৃশর্মিষ্ঠা

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
সৃশর্মিষ্ঠা

মধুপক্ষের ধোঁয়া


ইলশেগুঁড়ি বৃষ্টিতে ইলিশের গন্ধ নেই
বিন্দু বিন্দু ক্ষণিক স্থাবর জল
রক্তে টোকা দেয়
 
মন থেকে খানিক মধু
নেমে আসে নিতম্বের তিলে, যেখানে
রূপকথা লিখেছে অবচেতনের ঈশ্বর
মধুপক্ষের পাত্র ভেবে
 
ভাবনার কোপে তুমি ক্রমশ
শুক্লপক্ষের ভাঙা চাঁদ
 
নদী দেখে ভয় পাও
মাত্র পা দু'খানা ধুয়ে নাও
আর ভেবে নাও
 
মহিষের লেজে জড়িয়ে আছে
শরতের ভোরের ঘন কুয়াশা…

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)