প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | সংকেত | বিশ্বজিৎ সেনগুপ্ত

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
বিশ্বজিৎ সেনগুপ্ত

সংকেত


সীমাহীন স্পেসে ধাতব লড়াই
অবিরত;
যাপন চিত্রে বিভাজিত স্পেসের আহ্বান।
 
ফুলের গন্ধ খুঁজি, খুঁজি বাসি রক্ত
কৃষ্ণ দাগ, পুষ্পিত কাঁটা...
 
এক অদ্ভুত চিহ্নিতকরণ নিয়ে যায় নির্দিষ্ট স্পেসে!
 
চারিদিকে তাকিয়ে
তৃতীয় অবস্থানের অনস্তিত্বে হাঁপ ওঠে;
চোখে অদৃশ্য জলধারায় বিক্ষত আমি টের পাই-
অস্তিত্বের অশুভ সংকট।
 
গম্ভীর বাতাস কানে কানে বলে যায়-
সোনামন সাবধানে থেকো।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)