প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | ধরেছি যে পথ | মহুয়া গাঙ্গুলী

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
মহুয়া গাঙ্গুলী

ধরেছি যে পথ


পথগুলো আঁকাবাঁকা এমনই ধারগুলো ধরা খুব মুশকিল।
 
হয়তো গাছ মাটি আকাশ আলো সবটাই পথের সাথে জুড়ে তবু আমি যেন কংক্রিটে মুড়ে।
 
পদ্ম প্রদীপ‌ ঢাক ঘন্টা কাঁসি সবই-তো উপাচারে,
বাজনার আওয়াজে চোখ বুজে হাতড়াই শুধু সোচ্চারে।
 
গল্পগুলো কখন যেন গঙ্গাজলে জেগে
মিলিয়ে যায় যথারীতি জীবনের হরফে।
 
পথগুলো আঁকাবাঁকা এমনই ধারগুলো ধরা খুবই মুশকিল।

2 comments:

  1. খুব সুন্দর লাগলো। শুভেচ্ছা জানাই 💐

    ReplyDelete
  2. কবিতার ধার নেই। যেন কথা বলে যাচ্ছেন কবি তাও সীমিত নয়।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)