প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, October 27, 2023

স্বপ্ননদী | শুভ্রকান্তি মজুমদার

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
শুভ্রকান্তি মজুমদার

স্বপ্ননদী


আপন খেয়ালে, নদীর কাছে বসে থাকতাম বলে
নদী আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, দিয়েছিল যাবতীয় সুখ
তারপর সব সুখ শেষ হয়ে গেলে
নদী তার নিজের পথ ধরে চলে গিয়েছিল।
হয়েছিল পরাঙ্মুখ

আমার সমস্ত রং এখন ফিকে
নদী এখন আর ফিরেও তাকায় না
অনেক ডেকেছি তাকে বারংবার…
সে বলেছে, এমন নাকি হয় আকছার
অনেক পেয়েছে সে, আর কিছু চায় না
একবার ফিরে গেলে নাকি, আর আসা যায় না!
 
নদী যে পথ ধরে চলে গিয়েছিল
এখন আমি সেই পথে তাকিয়ে থাকি…
ভাবি, যদি কিছু আরো থাকে বাকি
 
স্বপ্নের নদী ফিরে গেছে তার কাছে 
আসলে সে ছিল যার কাছে বেঁচে।

7 comments:

  1. সুন্দর কবিতা

    ReplyDelete
  2. খুব সুন্দর

    ReplyDelete
  3. নদীর আসল ধর্মই যে তাই,,,, সে যদি স্বপ্নেরও হয় তবুও নির্বিকার

    খুব সুন্দর প্রকাশ

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)